Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সিরিয়ায় ইসরাইলি হামলা: লাল রেখা অতিক্রম করেছে আইডিএফ, বললেন বিদ্রোহী নেতা

ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলা নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। শনিবার সিরিয়ার টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের এই হামলা লাল রেখা অতিক্রম করেছে এবং এর ফলে এই অঞ্চলে অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।



টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইল সিরিয়ার সামরিক বাহিনীর কৌশলগত সামর্থ্য ধ্বংস করার লক্ষ্যে বড় অভিযান শুরু করে। এতে রাসায়নিক অস্ত্রের সাইট, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

সিএনএন জানায়, সিরিয়ার আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইল দেশটিতে কঠোর সামরিক অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক হামলায় ইসরাইল ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার ভেতরে স্থলবাহিনী মোতায়েন করেছে।

সিরিয়ার সীমান্তবর্তী বাফার জোনে ইসরাইলের দখল এবং সামরিক হামলার পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি প্রতিরক্ষামূলক ও অস্থায়ী পদক্ষেপ, যা সীমান্ত বরাবর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।

আল-জোলানি আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে এবং ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সামরিক অভিযানের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন এবং এটিকে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় বলে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ